Search by product name

Tense (কাল) - সম্পূর্ণ গাইড

Tense (কাল) - সম্পূর্ণ গাইড
English-English-English Admin Sep 04, 2026

Tense (কাল) - সম্পূর্ণ গাইড

English Door ☘️

 

কোনো কাজ কখন হয়, হচ্ছে বা হবে—তা যে ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে Tense বলে।

Tense প্রধানত ৩ প্রকার:

  1. Present Tense — বর্তমান কাল
  2. Past Tense — অতীত কাল
  3. Future Tense — ভবিষ্যৎ কাল

* প্রতিটি প্রধান Tense-কে আবার ৪টি ভাগে ভাগ করা হয়।

1. Present Tense (বর্তমান কাল)

(1) Present Indefinite ⇒ যে কাজটি নিয়মিত হয়।

Structure: Subject + V₁ (s/es) + Object

Example: I play football. — (আমি ফুটবল খেলি।)
He plays football. — (সে ফুটবল খেলে।)

💡 মনে রাখতে হবে: He/She/It হলে V₁-এর সাথে s/es বসে।

(2) Present Continuous ⇒ যে কাজটি এখন চলছে।

Structure: Subject + am/is/are + V₁ + ing

Example: I am playing. — (আমি খেলছি।)

(3) Present Perfect ⇒ যে কাজটি শেষ হয়েছে।

Structure: Subject + have/has + V₃

Example: I have played. — (আমি খেলেছি।)

(4) Present Perfect Continuous ⇒ যে কাজটি শুরু হয়ে এখনো চলছে।

Structure: Subject + have/has + been + V₁ + ing

Example: I have been playing for two hours. — (আমি দুই ঘণ্টা ধরে খেলছি।)

2. Past Tense (অতীত কাল)

(1) Past Indefinite ⇒ যে কাজটি অতীতে শেষ হয়েছে।

Structure: Subject + V₂ + Object

Example: I played football. — (আমি ফুটবল খেলেছিলাম।)
He went. — (সে গিয়েছিল।)

(2) Past Continuous ⇒ যে কাজটি অতীতে চলছিল।

Structure: Subject + was/were + V₁ + ing

Example: I was playing. — (আমি খেলছিলাম।)
They were playing. — (তারা খেলছিল।)

(3) Past Perfect ⇒ যে কাজ অনেক আগে শেষ হয়েছে।

Structure: Subject + had + V₃

Example: I had played. — (আমি খেলেছিলাম।)
He had gone. — (সে গিয়েছিল।)

(4) Past Perfect Continuous ⇒ অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল।

Structure: Subject + had + been + V₁ + ing

Example: I had been playing for two hours. — (আমি দুই ঘণ্টা ধরে খেলছিলাম।)

3. Future Tense (ভবিষ্যৎ কাল)

(1) Future Indefinite ⇒ ভবিষ্যতে কোনো কাজ হবে।

Structure: Subject + will + V₁

Example: I will play. — (আমি খেলব।)

(2) Future Continuous ⇒ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে।

Structure: Subject + will be + V₁ + ing

Example: I will be playing. — (আমি খেলতে থাকব।)

(3) Future Perfect ⇒ ভবিষ্যতের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে।

Structure: Subject + will have + V₃

Example: I will have played. — (আমি খেলা শেষ করে ফেলব।)

(4) Future Perfect Continuous ⇒ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে।

Structure: Subject + will have been + V₁ + ing

Example: I will have been playing. — (আমি নির্দিষ্ট সময় ধরে খেলতে থাকব।)